
রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
সোমবার রাঙ্গুনিয়ার জিয়া নগরস্থ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সকাল থেকেই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতাদের নেতৃত্বে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে অংশ নেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজ সকল বিএনপি-জনগণ এক হয়ে দাঁড়িয়েছে। যারা ফুল দিতে যাচ্ছেন, তাদের সবাইকে সুযোগ করে দেয়ার অনুরোধও জানান তিনি।”

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের নেতৃত্বে মিছিল শেষে ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাতের নেতৃত্বে মিছিল শেষে ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীও পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

শ্রদ্ধা নিবেদনকালে নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোসহ তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
