রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওজন ও পরিমাপে কারচুপির দায়ে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে পণ্যের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে একটি মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) খন্দকার ফারজানা নাজনীন সেতু বলেন, জনস্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
