রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইউসুফ চৌধুরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার রানীরহাট বাজার চত্বরে রাজানগর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “কর্মে মানুষের পরিচয়, এটাই তার প্রমাণ।” ইউসুফ মিয়া চৌধুরীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। সংবর্ধিত অতিথি ছিলেন ইউসুফ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহসভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার ও নাছির উদ্দীন, ইসলামপুর বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সংগঠনটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, উত্তর জেলা যুবদলের অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী, উত্তর জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দিন এবং সাংস্কৃতিক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর এলাহী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, ইউছুফ সাগর ও নাজিম উদ্দিন, রাজানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, যুবদলের আহ্বায়ক আবু মনছুর তালুকদার ও সদস্যসচিব আব্দুল হালিম মাসুদ, ইসলামপুর বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, রাজানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, ইসলামপুরের আহ্বায়ক কামরুল পারভেজ এবং শ্রমিক সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ রাশেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা ইউসুফ চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
