
রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম তালুকদার বলেছেন, “আগামী নির্বাচনে এলডিপি জোটগতভাবে অংশ নেবে। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলীয় প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নেতাকর্মীদের এলডিপির ছাতা প্রতীক সবার মাঝে পৌঁছে দিতে একযোগে কাজ করতে হবে।”
বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা এলডিপি আয়োজিত নবনির্বাচিত আহ্বায়ক কমিটির অভিষেক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় জাতীয়তাবাদী রাজনীতির গোড়াপত্তন করেছিলাম এবং একটি শক্ত ঘাঁটি গড়েছিলাম। কখনো বিড়ালের গতিতে, কখনো কাছিমের গতিতে, আবার কখনো ঘোড়ার গতিতে এগিয়েছি—এ অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। লোভ-লালসা উপেক্ষা করে আগামীর রাজনীতিকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির সভাপতি এস এম ফজলুল কাদের তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা এলডিপির সদস্য সচিব আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, এলডিপি নেতা মো. জাহেদুল আলম চৌধুরী, আহমদ সৈয়দ, আহমদ কবির, জোনাইদুল আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস, মো. হারুন মাস্টার, সৈয়দুর রহমান, মো. কাসেম মেম্বার, বদিউল আলম বাদশা, আইয়ুব আলী, নিজাম উদ্দিন, মো. লোকমান, নুরুল আলম, মো. এয়াকুব, অনন্ত মারমা, মাস্টার মো. ওসমান, রওশন আলী খান, মো. সাইফুদ্দিন রাসেল, মো. শরীফ, মো. নাছের, হোসেন তালুকদার, আবুল কালাম চৌধুরী, হাসান মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফজলুল কাদের তালুকদারকে আহ্বায়ক, আবু তাহেরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহমদ কবিরকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা এলডিপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
