রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি কাপ্তাই সড়কের চুয়েট গেট থেকে শুরু হয়ে পাহাড়তলী ডিএন প্লাজা প্রদক্ষিণ করে রাউজান বাজারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত মির্জা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. একরাম মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. এ. ছবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জানে আলম শুক্কুর, আনোয়ার শাহ, তাহেরা মোহরম, শফিকুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আসাদ রিমন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল আলম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মিঠু, নুরুল কিবরিয়া খোকন, এস. এম. রায়হান উদ্দিন, ওমর ফারুক, মো. তারিক আহম্মেদ, মো. রাসেল, মো. সায়েম ও আব্দুল হালিম সিকদার।
এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা ইলিয়াস তালুকদার, হারুনুর রশিদ খান, রফিকুল ইসলাম বাবু, মো. আলমগীর, নাজিম উদ্দিন, মো. শাহজাহান, মো. মামুন, মো. নাসির উদ্দিন, মো. নবী, মো. সাইফুল, মো. জাহাঙ্গীর, এয়ার খান, সাজ্জাদ কবির চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, মুন্না তালুকদার, দিদার, আবদুর রহিম, কিশোর বড়ুয়া, মো. বুলবুল, আবদুল খান, মো. রনি, মো. সেলিম, মিজানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
