লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করেছে লোহাগাড়া সোশ্যাল সোসাইটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সদরের মডার্ণ কমিউনিটি সেন্টার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া সোশ্যাল সোসাইটির প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্যের পুত্র এটিএম জাহেদ চৌধুরী। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়বদ্ধতা নয়, এটি মানবিক দায়িত্বও। সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সোশ্যাল সোসাইটির উপদেষ্টা আবুল হাসেম এবং সংগঠনের উপদেষ্টা, সমাজসেবক আরিফুর রহমান।
লোহাগাড়া উপজেলা সোশ্যাল সোসাইটির সদস্য কুতুব উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক ইকবাল বিন আবদুল আজিজ, সংগঠনের সদস্য মো. তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান নিশান, মিজবাহ, বেলাল, আবু তাহের, ইকবাল, মোজাহিদ, মিজান, দীপংকর, ইঞ্জিনিয়ার জাবেদ, সালেহ আহমদ, প্রফেসর আরিফ, মোক্তার আহমদ, রোভিজ চৌধুরী, সাঈদ, সৌরভ, শাহাজাহান, আহমদ হোসেন, সুমন বড়ুয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেন অতিথিরা। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লোহাগাড়া সোশ্যাল সোসাইটির নেতৃবৃন্দ জানান, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
