রাঙ্গুনিয়া সরকারি কলেজে তিন দশকের পথচলার ইতি, শেষ কর্মদিবসে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত অধ্যাপক মহসিন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের অর্থনীতি বিষয়ে জ্ঞানদান আর সহকর্মীদের সঙ্গে দীর্ঘ পথচলা। এভাবেই কেটে গেছে জীবনের ৩০টি বছর। দীর্ঘ তিন দশকের কর্মজীবন শেষে রাঙ্গুনিয়া সরকারি কলেজ থেকে বিদায় নিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহসিন। শেষ কর্মদিবসে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকালে তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে রাঙ্গুনিয়া সরকারি কলেজে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু ইউসুফ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজাউদ্দিন, সাবেক অধ্যাপক এন কে এম শাহরিয়ার, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী ও সৈয়দ মোহাম্মদ নাসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত্রী দাশ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও পরিষদের কোষাধ্যক্ষ মো. জাহেদুল আলম, অধ্যাপক নাছিমা আক্তার, মোহাম্মদ মোকতার হোসেন, ড. মর্তুজা মোরশেদুল আনোয়ার, হোমায়রা রওশন, সালাহ উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাসির উদ্দিন সিকদার, জয়নাল আবেদীন, ইফতেখার আলম লাভলু, ইফতেখার হোসাইন, তাহমিনা ইয়াসমিন নূর ও মোতাহের হোসাইনসহ অন্যরা।

অনুষ্ঠানে শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ অধ্যাপক মো. মহসিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে বক্তারা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।

শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ করার এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিন দশকের কর্মজীবন শেষে অধ্যাপক মো. মহসিনের বিদায়ের মধ্য দিয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।