রাঙ্গুনিয়া: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো রাঙ্গুনিয়াতেও সোমবার নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
গতকাল সোমবার সকালে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন। আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার কৌশলসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতির অনুশীলনও অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মসূচিতে আলোচনা ও র্যালিও আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান, মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের লিডার মো. জাহেদুর রহমান।
