তরুণদের নেতৃত্বে আলোকিত রাঙ্গুনিয়া গড়ার আহ্বান — এস এ মুরাদ চৌধুরী

এস এ মুরাদ চৌধুরী (ছবি: সংগৃহীত)

প্রিয় রাঙ্গুনিয়ার ছাত্র সমাজ ও তরুণ প্রজন্ম, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো। আপনিই আমাদের ভবিষ্যতের চালিকাশক্তি। শুধু আগামী দিনের নেতা নন, আজকেই আপনি পরিবর্তনের মূল চালক। আমি বিশ্বাস করি, রাঙ্গুনিয়াকে একটি শিক্ষিত, আধুনিক, প্রযুক্তি-নির্ভর ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করার সবচেয়ে বড় দায়িত্ব আপনার হাতে।

বর্তমানে রাঙ্গুনিয়ার সন্তানরা আন্তর্জাতিক স্তরে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আমি চাই, এই গৌরব এবং আলো বিশ্বজুড়ে ছড়িয়ে দিক রাঙ্গুনিয়ার সন্তানরা।

আমি আপনার কাছে এসেছি একজন শুভাকাঙ্ক্ষী ও সেবক হিসেবে, দলমত, ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে। আপনার স্বপ্ন, আপনার সমস্যা, আপনার চাওয়া-পাওয়া সবকিছু আমার কাছে অমূল্য।

আপনাদের কাছে আহ্বান, হোয়াটসঅ্যাপ-এ সরাসরি পরামর্শ দিন: ০১৮১৪৩৪০৫২৬। আপনারা আমাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে পারেন, যেমন:

  • রাঙ্গুনিয়ার শিক্ষাব্যবস্থায় ঘাটতি চিহ্নিত করা।
    কিভাবে কর্মসংস্থান বাড়ানো যায়।
  • মাদক, সন্ত্রাস ও বেকারত্ব থেকে তরুণ সমাজকে মুক্ত রাখা।
  • খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তি নির্ভর একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা।
  • বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাঙ্গুনিয়ার মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।
  • নাগরিক অধিকার নিশ্চিত ও আইনশৃঙ্খলা বজায় রাখা।

আপনার চিন্তাভাবনা, শক্তি ও একাত্মতা দিয়েই আমরা গড়ে তুলতে পারি একটি আলোকিত, সাম্যনিষ্ঠ ও মানবিক রাঙ্গুনিয়া—যেখানে জ্ঞানের আলো, কর্মের সুযোগ এবং সহমর্মিতার চেতনা থাকবে সবার জন্য উন্মুক্ত।

আমি আপনার সহযোগিতা, সমর্থন এবং দোয়ায় এগিয়ে যেতে চাই। ভুল-ত্রুটি থাকলে আমাকে সংশোধন করুন। চলুন, তরুণদের নেতৃত্বে মুরুব্বিদের আশীর্বাদ নিয়ে রাঙ্গুনিয়াকে একটি পজিটিভ স্বপ্নের জনপদে পরিণত করি।

— এস এ মুরাদ চৌধুরী (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল), মোবাইল: ০১৮১৪৩৪০৫২৬
হোয়াটসঅ্যাপ: ০১৮১৪৩৪০৫২৬