
চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের দালাল, আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোনো প্রার্থী যেন কারো সাথে চাকরি নিশ্চিতের বিষয় নিয়ে লেনদেন না করেন এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনে পা না দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা টিম ইতোমধ্যেই মাঠ পর্যায়ে দালাল ও অসদুপায় অবলম্বনকারীদের শনাক্তে সক্রিয় রয়েছে। দালাল, দুর্নীতিবাজ ও অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে কোনো প্রকার অভিযোগ থাকলে ০১৩২০১০৭৪০৪ ও ০১৩২০১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।
