লোহাগাড়া (চট্টগ্রাম) : ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় লোহাগাড়া থানা এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে আমিরাবাদ স্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
র্যালি উপলক্ষে উপজেলার নয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকেই থানা এলাকায় জড়ো হন। বিকেলের দিকে সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল, ওলামা দল, মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাসের নেতাকর্মীরা অংশ নেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীর সঞ্চালনায় র্যালি-পরবর্তী সমাবেশে নাজমুল মোস্তফা আমিন বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি স্মরণীয় মাইলফলক। এ আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি সব সময় গণমানুষের পাশে রয়েছে এবং থাকবে। দেশের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাস্টার শাহেদুল আনোয়ার চৌধুরী ও শাহ আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রাশিদ চৌধুরী, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম কোম্পানি, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, লোহাগাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, অ্যাডভোকেট এহেছানুল হক, অ্যাডভোকেট বেলাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, উপজেলা যুবদল নেতা তাজউদ্দীন আল নাজির, গিয়াস উদ্দিন চৌধুরী, মুর্শেদুল আলম, আবু তালেব রুবেল, রবিউল হোসেন, ডা. শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সোয়েবুল ইসলাম ও সোহেল মাহমুদ তুষার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
