রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক ইলিয়াছ তালুকদারের বড় বোন নুর বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই সাংবাদিক ইলিয়াছ তালুকদার।
মরহুমা নুর বেগম রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার বাসিন্দা আবু সৈয়দ সিকদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টায় চন্দ্রঘোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার স্থানীয় মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
