রাঙ্গুনিয়ায় বিএনপি নেতার ইন্তেকালে দলীয় শোক

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার এবং সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, একইদিন রাত সাড়ে দশটায় নিজ গ্রাম খোরশেদ তালুক এলাকায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।


