
হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার মিরেরহাট বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান হাবিব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত কালু সওদাগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে যাই। তবে ভিকটিমের সঙ্গে থাকা কেউ কোনো তথ্য না দিয়ে দ্রুত সরে যায়।”
শনিবার সকাল ১১টায় শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
