রাউজানে হৃদরোগে আক্রান্ত শ্রমিকদল নেতার পাশে আবুল কাশেম ফাউন্ডেশন

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে হৃদরোগে আক্রান্ত ওয়ার্ড শ্রমিকদল নেতা মহরম মিয়া আর্থিক সংকটে পড়েছেন। তাঁর এই দুঃসময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক ও মানবিক সংগঠন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হারুন অর রশিদ অসুস্থ মহরম মিয়ার পাশে দাঁড়িয়ে তাঁকে নগদ অর্থ সহায়তা এবং বসতঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য আবু বকর চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু।

পৌরসভা যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মাওলানা এখলাসুর রহমান, আখতার উদ্দিন খান, উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান সাহিল, চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা সেলিম উদ্দিন কোম্পানি, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবদল নেতা মো. ইলিয়াস, নুরুল কিবরিয়া খোকন, মো. জাবেদ ও মো. আবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কিউসি লজিস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ এই মহতী উদ্যোগে স্বেচ্ছায় অংশগ্রহণকারী সকল নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ভবিষ্যতেও অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।