জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লোহাগাড়ায় বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

লোহাগাড়া (চট্টগ্রাম) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়ায় বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি লোহাগাড়া বটতলী মোটর স্টেশন থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে লোহাগাড়া থানা সংলগ্ন গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম ও এস এম আবু সাঈদ চৌধুরী টিটু। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন ও বাহাদুর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব রমজানুল কবির চৌধুরী জয়, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসহাক কোম্পানী, সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় যুবদল নেতা মারুফ হোসাইন, নাজিম উদ্দিন, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, রাকিবুল ইসলাম বাচ্চু, মঈনউদ্দিন ইমন, আরিফুল ইসলাম বাবর, মো. ইয়াসিন আরাফাত, আবুল বশর ও মো. ইলিয়াছসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, সাইমুন সেলিম ও ইকবাল বিন আবদুল আজিজও উপস্থিত ছিলেন।

র‍্যালি ও সমাবেশে লোহাগাড়া সদর, আমিরাবাদ, আধুনগর, চুনতি, পদুয়া, কলাউজান, চরম্বা, বড়হাতিয়া ও পুটিবিলা ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।