দাখিলে ভালো ফল, মানিকছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলায় প্রতিষ্ঠিত যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ভালো ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবদুল মোমিন ও মাওলানা ইউসুফ আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মুফতি মির্জা মো. মজিবুল হক।

এ ছাড়া বক্তব্য দেন যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান, আল হেরা বিদ্যা নিকেতনের অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ডা. মহিউদ্দিন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা মো. ইউনুছ মিয়াসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বক্তারা দাখিল পরীক্ষায় ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।